Friday, June 26, 2026

Weather Update: সরল নিম্নচাপ, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়

Date:

Share post:

গত দুদিনের নিম্নচাপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবহাওয়া (Weather)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই, ঝাড়খণ্ড (Jharkhand) ও ছত্তিশগড়েরদিকে সরেছে নিম্নচাপ। ক্রমশ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানের (Rajasthan)দিকে চলে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় এখনই বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই । উল্লেখ্য এই বছর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার ঘাটতির কারণে চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। জুনের পর জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে অগাস্টের মাঝামাঝি থেকে ছবিটা বেশ খানিকটা বদলেছে।

হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের নানা জেলায়। যদিও এতে গরম কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫ শতাংশ। তবে কলকাতায় এখনও ৩৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে মনে করা হচ্ছে । সকাল সাড়ে সকাল ৮টা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত কাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে,সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...