Friday, April 3, 2026

‘ইচ্ছে থাকলেই উপায় হয়’! প্রমাণ করে দেখালেন বাঁকুড়ার ভারতী

Date:

Share post:

মেয়ে মানেই খেলনাবাটি, হাতাখুন্তি, অল্প পড়াশুনো আর বিয়ে। মেয়ে হয়ে মাঠ দাপিয়ে বেড়াবে, ফুটবল খেলবে, এ যেন সমাজে দুঃস্বপ্ন। ভারতী মুদির পায়ে এই সমাজই একসময় লাগাম পরিয়েছিল। কিন্তু সেই সব বাধা সরিয়ে ভারতী মুদি মহিলা মহলে এখন বহুচর্চিত। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে তৈরি করেছেন মহিলা ফুটবল দল।

আরও পড়ুন:সামান্য সরকারি চাকুরের সম্পত্তি ৩০০ কোটি টাকা !

বাঁকুড়ার ছাতনা ব্লকের একটি গ্রামের বাসিন্দা ভারতী মুদি। ছোট থেকেই স্বপ্ন ছিল ফুটবল খেলবেন। কিন্তু সমাজের নানান জটিলতা পার করে ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠেনি। নিজের উপর ভরসা থাকলেও বাবা-মা বিয়ে দিয়ে দেন। তারপরই সেই হাতা খুন্তি। জন্ম নেয় এক শিশুকন্যাও। তবে ফুটবলের প্রতি অদম্য জেদ বরাবরই ছিল। সেইসঙ্গে ছিল ইচ্ছেশক্তিও।তাই সমাজের কাছে এবারে আর নথিস্বীকার করে নয়। স্বামীর হাত ধরে মেয়েকে সঙ্গে নিয়ে নিজেই গড়ে তোলেন ফুটবলের টিম। তার কোচ ভারতী মুদি। এই টিমের সব সদস্যই পিছিয়ে পড়া অনগ্রসর পরিবার থেকে উঠে আসা। ভারতী দেবীর বক্তব্য ‘এই ইচ্ছে কখনই সফল হত না, যদি স্বামী পাশে না থাকতেন।’

মেয়ে এবং মেয়ের বন্ধুদের সঙ্গী করে ভারতী মুদির টিম এখন শুধু জেলায় নয়, কলকাতাতেও নিজেদের জায়গা করে নিয়েছে এই টিম।পাশাপাশি মহিলা খেলোয়াড়ের সম্মান নিয়ে জেলা পুলিশে মিলেছে চাকরিও।  ভারতীর স্বপ্ন এখন আন্তর্জাতিক ম্যাচ খেলা।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...