Wednesday, June 24, 2026

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের গ্রেফতার!

Date:

Share post:

রাজ্য তথা দেশ জুড়ে বাড়ছে নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা। এবার কড়া পদক্ষেপ করল পুলিশ (Police)। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার ২ যুবককে নিয়ে এবার তল্লাশিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। হাওড়ায় বাঁকড়ায় (Bankra) ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাত ধৃত ২ যুবক বলে জানা যাচ্ছে। তবে পুলিশের সন্দেহ , এই কোচিং সেন্টারের আড়ালে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কাজকর্মের ব্লু প্রিন্ট তৈরি করতেন তাঁরা । এবার কোচিং সেন্টারের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালাল এসটিএফের (STF) আধিকারিকেরা।

অন্যদিকে অসমের (Assam)গোলাপাড়া জেলা থেকেও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মদত দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পাশাপাশি বাংলাদেশ থেকে নাশকতামূলক কাজের উদ্দেশ্যে ভারতে আসা ব্যক্তিদের সবরকমের সাহায্য করার অভিযোগ ওই দুজনের বিরুদ্ধে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং কীভাবে সক্রিয় হচ্ছে এই নিষিদ্ধ সংগঠনের নেটওয়ার্ক তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...