Friday, April 3, 2026

প্রোমোটিং ঘিরে বিবাদ! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৮

Date:

Share post:

প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।  গুরুতর অসুস্থ অবস্থায় কিরণ দেবী নামে আট মাসের ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:আজ দুর্গাপুজোর নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক

রবিবার পূর্ব কলকাতার নারকেলডাঙা এলাকায় প্রমোটিং-এর কাজ শুরুর সময় আইনি জটিলতার জেরে ঝামেলার সূত্রপাত হয়। পরিবারের এক শরিক না থাকায় সেখানে আইনি জটিলতা দেখা যায়। ফলে কাজ শুরুতে বাধাপ্রাপ্ত হন প্রোমোটার। এরপর সেই শরিককে ডেকে পাঠান তিনি। কিন্তু তিনি যাননি। এরপরই প্রোমোটারের লোকেরা ওই পরিবারের উপর চড়াও হয়। শিবশংকরবাবুর স্ত্রী বাধা দিতে গিয়ে আহত হন। অভিযোগ তাঁদের ছেলে দীপককে প্রচণ্ড মারধর করার পর লাথি মারা হয় দীপকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে। নারকেলডাঙায় শরিকের সঙ্গে থাকে শিবশংকর দাসের পরিবার। তাঁর দাবি, চারজনের মধ্যে একজন ছাড়া বাকিরা তাঁদের বাড়ি প্রোমোটারের হাতে দিতে রাজি। কিন্তু যাঁর নামে চুক্তি, তিনি ব‌্যক্তিগত কারণে বাড়ি থেকে চলে যান। এর মধ্যে প্রোমোটার তাঁর লোকজন নিয়ে বাড়ি তৈরির ব‌্যাপারে চাপ দিতে থাকেন।আর তাতেই ঝামেলা বাধে।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...