Saturday, April 4, 2026

কেমন আছেন অনুব্রত? আজ ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা

Date:

Share post:

বহুদিন ধরেই একাধিক অসুস্থতায় ভুগছেন অনুব্রত মণ্ডল। তবে গরুপাচার মামলায় আপাতত চার দিন সিবিআই হেফাজতেই রয়েছেন তিনি।  তাই আসানসোলের বিশেষ আদালতের নির্দেশ ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রতর। সেই মতো সোমবার ফের আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। এদিন নিজাম প্যালেস থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:গরু পাচার মামলায় এবার অনুব্রত কন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

নানাবিধ অসুস্থতা রয়েছে অনুব্রত মণ্ডলের। বহুদিন ধরেই বিশ্রামে ছিলেন তিনি। ফিসচুলার সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং একাধিক ক্রনিক রোগও রয়েছে তাঁর। এমনকি চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের হার্টে ৭০ শতাংশ ব্লক রয়েছে। পাশপাশি স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ কিছুক্ষণের দম বন্ধ হয়ে যাওয়া, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের মতো সমস্যাও রয়েছে। এসবের কথা মাথায় রেখেই আদালতের নির্দেশ মেনে তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ডও। তাঁরাই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করছেন।

প্রসঙ্গত, গত শনিবার  ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আদালতে তোলা হয়। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অনুব্রতর শারীরিক অবস্থা ভালো নয়, তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদি আবেদন খারিজ করে আদালত নির্দেশ দেয়, চারদিন সিবিআই হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...