Friday, June 26, 2026

নীতীশ কুমারের কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাঁচ

Date:

Share post:

রাজনৈতিক টানাপোড়েনটা চলছিল। তার মধ্যেই রবিবার পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলার অভিযোগ। কনভয়কে লক্ষ্য করে পাথর বৃষ্টি এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে হামলা চালানো হয়। যদিও সেই সময়ে গাড়িতে ছিলেন না নীতীশ কুমার।

আরও পড়ুন:কেমন আছেন অনুব্রত? আজ ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা

হামলার একাধিক ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাটনার একটি জনবহুল রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়। আর সেখানেই লাঠি হাতে চড়াও হয় একদল লোক। তারা কনভয় লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেই আশপাশ থেকে আরও লোকজন ছুটে আসে। তারা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। মহিলাদেরও বিক্ষোভে নামতে দেখা যায়। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় মুখ্যমন্ত্রীর কনভয়।

যদিও কে বা কারা বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতার কনভয়ে হামলা চালাল,  সে বিষয়ে এখনও কোনও কিনারা খুঁজে পায়নি। তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...