Thursday, June 25, 2026

ভোলে ব্যোমের পর বোলপুরের শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা

Date:

Share post:

অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিলের পর  শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা। অনুব্রতর সম্পত্তির খোঁজে দিনরাত এক করেছেন সিবিআই আধিকারিকরা। আজ, সোমবার সাতসকালেই অনুব্রতর দিদি শিবানী ঘোষের নামে লিজ নেওয়া শিবশম্ভু রাইস মিলে হানা দেন আধিকারিকরা। এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছেন দু’জন এফসিআই এর আধিকারিক। ইতিমধ্যেই রাইস মিলে তল্লাশি শুরু হয়েছে। আপাতত ওই চালকলটির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:কেমন আছেন অনুব্রত? আজ ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা

গরুপাচার মামলায় বোলপুর জুড়ে শুরু হয়েছে সিবিআই এর তল্লাশি। এর আগেও বীরভূমের একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চালায়। এই তল্লাশিতে যদিও অনুব্রতর সম্পত্তির তেমন হদিস না মিললেও তাঁর ‘ঘনিষ্ঠদের’ সম্পত্তির খোঁজ মিলেছে।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে গ্রেফতারের পর তাঁর সম্পত্তির হদিস পেতে গোটা বীরভূমজুড়ে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। গত সপ্তাহেই ‘ভোলে ব্যোম’ চালকলে হানা দেয় সিবিআই। ওই চালকলে থেকে দামি গাড়ির হদিস পান তদন্তকারীরা। পরে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রতের আইনজীবীরা জানান যে, শ্বশুরের থেকে উপহার হিসাবে ওই চালকল পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এমনকি গাড়িগুলিও অনুব্রতর নয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...