Wednesday, June 24, 2026

লোনে এফসি গোয়ার গোলরক্ষক নবীন কুমারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

এফসি গোয়ার (Fc Goa) গোলরক্ষক নবীন কুমারকে (Naveen Kumar) সই করাল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সোমবার এনটাই জানান হয় লাল-হলুদের পক্ষ দেকে। লোনে ইমামি ইস্টবেঙ্গলে আসছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। এফসি গোয়া আগেই তাদের টুইটার হ্যান্ডেলে নবীন কুমারের লোনে লাল-হলুদে আসার কথা জানিয়ে দিয়েছিল।

আজই ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। । প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। কিন্তু ডুরান্ড কাপে খেলতে পারবেন না নবীন কুমার। কারণ, যে নথিভুক্ত ফুটবলার তালিকা দেওয়া হয়েছে তাতে নবীন কুমারের নাম রাখা হয়নি। সেই তালিকায় যে তিন জন গোলরক্ষকের নাম রয়েছে তাঁরা হলেন কমলজিৎ সিং,পবনকুমার ও আদিত্য পাত্র।

নবীন কুমার কলকাতা মাঠে অপরিচিত কেউ নয়। এর আগে মোহনবাগানের হয়ে খেলতে এসেছিলেন তিনি। আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলার আগে কেরল ব্লাস্টার্স, সালগাওকর ও চার্চিল ব্রাদার্সের মত ক্লাবে খেলেছেন নবীন কুমার।

সোমবার সন্ধ্যায় ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। কোচ কনস্ট্যান্টাইন রবিবার বলেন, “মাত্র দেড়জন বিদেশি নিয়ে তিনি প্রথম ম্যাচ খেলতে নামছেন। তবে ম‍্যাচে নিজেদের পূর্ণ শক্তি দিয়েই লড়াই করবে লাল-হলুদ ব্রিগেড।”

আরও পড়ুন:ভারতীয় ফুটবলে ডামাডোল, মুখ খুললেন প্রফুল

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...