Thursday, June 4, 2026

গেট খুলতে দেরি, নিরাপত্তারক্ষীকে কুৎসিত মন্তব্য করে ‘শ্রীঘরে’ মহিলা আইনজীবী

Date:

Share post:

আবাসনের গেট খুলতে সামান্য দেরি। আর তাতেই রেগে লাল পেশায় আইনজীবী (Lawyer) এক মহিলা। নাম ভব্যা রাই (Bhabya Rai)। নয়ডার সেক্টর ১২৬-এর জেপি উইশটন সোসাইটির (Jaypee Wishtown society) বাসিন্দা। সম্প্রতি ভব্যা রাইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আবাসনের গেটের সামনে গাড়িতে অপেক্ষা করতে হয় আইনজীবীকে। আর তাতেই বেজায় চটে যান মহিলা। এরপরই ‘মহিলাদের সম্মান করতে শেখ’ বলে আবাসনের নিরাপত্তারক্ষীর (Security Guard) উপর চড়াও হয়ে আঙুল উচিয়ে শাসানি দিতে দেখা যায় তাঁকে। পুরুষদের নিশানা করে কুৎসিত ভাষায় চলে গালাগালিও। কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিজাত আবাসনের ওই ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মহিলাকে আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দেওয়া হয়।
আবাসনের গেট খুলতে দেরী হওয়ার খেসারতের এমন কুৎসিত পরিণাম দেখে চমকে উঠেছেন সকলেই। অভিযোগ, মদ্যপ অবস্থায় নিরপত্তারক্ষীদের উপর চড়াও হন ওই মহিলা। নিরাপত্তারক্ষী করণ চৌধুরী (Karan Chaudhury) সাংবাদিকদের বলেন, গেট খুলতে কিছুটা সময় লেগেছিল। ম্যাডাম বাইরে অপেক্ষা করছিলেন। দোষের মধ্যে আর কিছুই ছিল না। গেট খুলতে দেরি হওয়ার কারণেই তিনি চিৎকার ও গালিগালাজ করতে শুরু করেন।
নয়ডার আবাসনের সেক্রেটারি জানিয়েছেন, ভব্যা রাই নামে ওই মহিলা আইনজীবী গত তিন-চার মাস ধরে আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন। ঘটনার পর ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করেছে আবাসন কর্তৃপক্ষ। ধৃতের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট, মারধর, জন সাধারণের শান্তিভঙ্গের মতো একাধিক অভিযোগের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...