Saturday, March 21, 2026

ইউনেস্কোকে সম্বর্ধনা, অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে ছাড়সহ এবারের পুজোয় একরাশ ঘোষণা মমতার

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোয় এবার বাড়তি আকর্ষণ ইউনেস্কোর হেরিটেজ তকমা। আন্তর্জাতিক সংস্থার তরফে বাঙালির দুর্গাপুজোর মাথায় বাড়তি এই পালক যোগ করার জন্য এবার পুজোয় ইউনেস্কোকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পুজো প্রস্তুতিকে মাথায় রেখে সোমবার সমস্ত পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একরাশ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন যা যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

  • সকল পুজো উদ্যোগতাকে আমার শুভেচ্ছা
  • ধর্ম যার যার উৎসব সবার
  • অনেকে বলে কলকাতায় দুর্গাপুজো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। কলকাতায় যে দুর্গাপুজো হয় বিশ্বে কোথাও তা হয় না।
  • পুজোর জন্য ১ বছর ধরে পরিকল্পনা হয় বাংলায়।
  • ২১, ২২, ২৩ সেপ্টেম্বর ইউনেস্কো থেকে অনেক বিদেশীরা আসবে পুজো দেখতে
  • ১ সেপ্টেম্বর থেকে পুজো শুরু হবে, ওইদিন মিছিল হবে ঘরের মাকে বরণ করতে
  • ১ তারিখের মিছিলে ইউনেস্কোকে ধন্যবাদ জানাবো, জোড়াসাকো ঠাকুর বাড়ির সামনে জমায়েত হবো নিজেদের মতো করে
  • জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হবে। যে যেমনভাবে পারবেন মিছিলে যোগ দেবেন।
  • রানি রাসমনি রোড দিয়ে মিছিল হবে ধর্মতলা পর্যন্ত
  • এমএলএ এমপিদের দায়িত্ব নিতে হবে।
  • ওইদিন ১ টার মধ্যে চাকুরিজীবীদের ছুটির ব্যবস্থা করার জন্য আবেদন জানাবো
  • ১০০০০ স্কুলের পড়ুয়াদের এখানে আনার জন্য আবেদন জানাচ্ছি
  • পুজো ফোরাম থেকে আমাকে যে দুর্গামূর্তী উপহার দেওয়া হয়েছে, তা ইউনেস্কোর হাতে তুলে দেব ১ সেপ্টেম্বর
  • কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় মিছিল হবে একইদিন একইসময়ে
  • ২৫ সেপ্টেম্বর মহালয়া ওইদিন থেকে পুজো শুরু
  • বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫,৬,৭ এবং ৮
  • জেলার পুজো কার্নভ্যাল ৭ অক্টোবর, কলকাতায় ৮
  • লক্ষ্মীপুজো ও নবি দিবস ৯ অক্টোবর
  • ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১০ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা মমতার
  • নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অন্যান্য বারের মতো এবারও শহরে টহল দেবে উইনার্স বাহিনী
  • ১ সেপ্টেম্বর থেকে ঘর গোছানো, মহালয়া থেকে পুজো শুরু
  • পুজোয় বিদ্যুৎ সংস্থাগুলিকে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ মুখ্যমন্ত্রীর
  • এবার পুজো সংস্থাগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান ঘোষণা মমতার
  • পুজো থিমের গান উদ্বোধন
  • পুজো উপলক্ষয়ে ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বোর্ড তৈরির নির্দেশ

Related articles

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...