Wednesday, June 24, 2026

‘কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়’:বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়। এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। ইস্যু না পেয়ে বিজেপি মিথ্যা কুৎসা করছে । নারকেলডাঙার ঘটনায় বিজেপিকে ঠিক এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন:প্রোমোটিং ঘিরে বিবাদ! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৮

পাশাপাশি তিনি এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানান, নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা আক্রান্ত হওয়ার ঘটনা পুরোটাই বাড়িওয়ালা ও ভাড়াটের বিবাদের জের। এর সঙ্গে কোনওধরণের রাজনৈতিক সম্পর্ক নেই।

রবিবার নারকেলডাঙায় প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শিবশঙ্কর দাস এবং তাঁর পরিবারের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওঠে ৷ ঘটনায় রাজনৈতিক রঙ চড়িয়ে নারকেলডাঙা থানা ঘেরাও করে বিজেপি। হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুরো ঘটনাটিকে তিনি মধ্যযুগীয় বর্বরতা বলে শাসকদলকে নিশানা করেন। এরপরই এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন কুণাল ঘোষ।এমনকি তিনি এও জানান,নারকেলডাঙার ঘটনা রাজনীতি থেকে বহু দূরে এক পরিবারের সমস্যা। একজন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে এধরণের কুৎসা করা উচিত নয়। এখানে কোনও দলেরই থাকা উচিত নয়।

প্রসঙ্গত, এই ঘটনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা মা এবং তাঁর সন্তান সুস্থ রয়েছেন৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক তপন কুমার নস্কর ৷ তিনি জানান, আজ সকালে অন্তঃসত্ত্বার শারীরিক পরীক্ষা করা করেছেন ৷ মহিলার একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পাশাপাশি গর্ভে থাকা শিশুর অবস্থান বুঝতে ইউএসজি করা হয় ৷ সব রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক৷এমনকি ভবিষ্যতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...