Saturday, April 4, 2026

ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনের দিন। আগামী ২ সেপ্টেম্বর হতে চলেছে এআইএফএফ-এর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৫ আগস্ট থেকে। একটি নোটিশ দিয়ে এমনটাই জানান রিটার্নিং অফিসার উমেশ সিনহা। গত ১৫ আগস্ট মধ‍্যরাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA), ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করায় এআইএফএফ-কে নির্বাসিত করেছে। গত সোমবার ফিফার নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট (Supreme Court) সিওএ-কে (CoA) বাতিল করেছে। এছাড়াও পিছিয়ে দেয় নির্বাচন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি ফিফার সঙ্গে নির্বাচনের বিষয় কথাবার্তা বলছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা যাবে এবং রবিবার জমা পড়া সেই মনোনয়ন যাচাই করা হবে। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন এবং ৩০ আগস্ট এআইএফএফ ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এমনটাই জানান হয়েছে নোটিশে।

এছাড়া জানান হয়েছে, ২ সেপ্টেম্বর নির্বাচন হবে আর সেই দিন বা তার পরের দিন নির্বাচনের ফল প্রকাশ করা হবে। ফিফা গত ১৫ আগস্ট ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান ঘোষণা করে দেয়। ফলে অনুর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সোমবারই এই বিষয় রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দেয় এরপর সিওএ-এর কোনও ভূমিকা থাকবে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর গোটা বিষয়টা দেখবেন।

এআইএফএফকে নির্বাসিত করায় সঙ্কটে ভারতীয় ফুটবল। তাই দ্রুত নির্বাচন করে কমিটি গঠন করতে পারলে নির্বাসন থেকে মুক্তি পাবে ভারতীয় ফুটবল।

আরও পড়ুন:জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ‘কালা চশমা’ গানে সেলিব্রেশনে মাতলেন ধাওয়ান-গিলরা

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...