Saturday, March 14, 2026

চিকিৎসাবিজ্ঞানে বড় সাফল্য! আবিষ্কার হল ক্যানসার নিরাময়ের ওষুধ

Date:

Share post:

দেরিতে হলেও শেষমেশ এল সাফল্য! অসম্ভবকে সম্ভব করে এক যুগান্তকারী আবিষ্কার করে দেখাল চিকিৎসাবিজ্ঞানীরা। তৈরি হল মারণরোগের ওষুধ। যার ফলে ক্যানসারের গবেষণা আরও এক ধাপ এগোল।

আরও পড়ুন:বিদ্যুৎ খরচ কমাতে হাসিনা সরকারের উদ্যোগ, সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টে

ক্যানসার এমন এক মারণরোগ যে রোগের চিকিৎসা ব্যয়বহুল তো বটেই, পাশাপাশি এই রোগ রোগীদের মনোবলও ভেঙে দেয়। তাই নিত্য নতুন পদ্ধতিতে ক্যানসার নিরাময়ের প্রচেষ্টা বহুদিন ধরেই চলছিল। আর সেই সন্ধানের পথ ধরেই ঘটল যুগান্তকারী আবিষ্কার। এই সাফল্য এনেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানীরা।

ক্যানসারের চিকিৎসায় প্রতিরোধী শক্তি ব্যবহার করাকে ‘ইমিউনোথেরাপি’ বলা হয়। এবার ইমিউনোথেরাপি এবং পরীক্ষামূলক ওষুধ গুয়াডেসাইটাবিনের সমন্বয়ে নতুন এক চিকিৎসা- পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইমিউনোথেরাপিতে ব্যবহৃত ওষুধ পেমব্রোলিজুমাব এবং ডিএনএ হাইমিথাইলেটিং এজেন্ট গুয়াডেসাইটাবিনের মিশ্রণ পরীক্ষামূলকভাবে কয়েকজন ক্যানসার রোগীকে দেওয়া হয়েছিল। প্রথম ধাপের পরীক্ষায় এক-তৃতীয়াংশের বেশি রোগীর শরীরে ক্যানসারের বিস্তার থামিয়ে দেওয়া গেছে বলে দেখা গিয়েছে। ‘ইমিউনোথেরাপি অব ক্যানসার’ নামক পত্রিকায় নতুন এ গবেষণা প্রকাশিত হয়েছে।

ক্যানসারের চিকিৎসায় প্রতিরোধী শক্তি ব্যবহার করাকে ‘ইমিউনোথেরাপি’ বলা হয়। সার্জারি, রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপির মতো পদ্ধতিগুলি ব্যর্থ হলে ইমিউনোথেরাপি ব্যবহার করে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করা হয়। এই পদ্ধতিতে রোগীর রোগ প্রতিরোধব্যবস্থা ব্যবহার করে ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। তবে ইমিউনোথেরাপিও অনেক রোগীর ক্ষেত্রে কাজ করে না। এ পদ্ধতি ব্যবহারের পরেও মাঝেমধ্যে টিউমার বড় হয়ে যেতে পারে অনেকের। এমন অবস্থায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এই নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন। তাঁদের আশা, বর্তমান পদ্ধতিতে যাঁদের আর চিকিৎসা করা সম্ভব নয়, বিকল্প না পেয়ে যাঁরা মৃত্যুর প্রহর গুনছেন, তাঁদের আরও বেশি দিন বাঁচার সুযোগ করে দেবে এই চিকিৎসাপদ্ধতি।

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...