Wednesday, June 24, 2026

হেস্টিংসে দলের সাংগঠনিক বৈঠক এড়ালেন দিলীপ ঘোষ, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

একই বিল্ডিংয়ে উপস্থিত । বিজেপির কোর কমিটির বৈঠক চলছে। অথচ অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয়ে রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির থাকলেন তিনি ।

কিন্তু কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷আসন্ন নবান্ন অভিযান-সহ পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ ছকে নিতে সোমবার সারাদিন ধরেই হেস্টিংসের কার্যালয়ে ছিল বৈঠক । সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দিলীপ ঘোষের আমন্ত্রণ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ৷ আরও আশ্চর্যের ব্যাপার হল তিনি এদিন হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় প্রবেশ করেন ৷ তারপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চারতলায় নিজের ঘরে চলে যান ৷ যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিও ছিল চার তলাতেই ।
বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষকে আজকের বৈঠকের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আজ বৈঠকে অংশগ্রহণ করেননি । রাজ্য সভাপতি বলেন, “হয়ত তিনি কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই আসেননি । অথবা দরজা বন্ধ ছিল বলে তিনি হয়ত বুঝতে পারেননি ।”

ইডি ও সিবিআই নিয়ে রবিবার দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করতে না চাইলেও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাছে এই বিষয়ে কোনও ব্যাখ্যা চায়নি ।
জানা গিয়েছে, দিলীপ ঘোষ বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন । তবে এখন প্রশ্ন, রাজ্য স্তরে সাংগঠনিক বৈঠক বলেই দিলীপ ঘোষ এদিন গরহাজির রইলেন ? নাকি তাঁকে ওই বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হল না ? দিনের সমস্ত বৈঠক সেরে একে একে রাজ্য নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ দলীয় কার্যালয়েই ছিলেন দিলীপ ঘোষ । তিনি এই বিষয় কিছু বলতে চাননি ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...