Thursday, June 4, 2026

ঘন কালো মেঘের চাদরে মুখ ঢাকল তিলোত্তমা, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা সহ পার্শ্ববর্তী এলাকা। কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টিও। আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বলে জানাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন:চিকিৎসাবিজ্ঞানে বড় সাফল্য! আবিষ্কার হল ক্যানসার নিরাময়ের ওষুধ

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে ব্জ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে । ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।  বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে। অন্যদিকে শনিবারের পর ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে।

মঙ্গলবার কলকাতায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...