Monday, April 6, 2026

সূচি ঘোষণা লেজেন্ড লিগ ক্রিকেটের, ১৬, ১৭, ১৮ ইডেনে তিনটি ম‍্যাচ

Date:

Share post:

চলতি বছর লেজেন্ড লিগ ক্রিকেটের (Legends League Cricket) আসর বসতে চলেছে ভারতে (India)। কলকাতা-সহ ছ’টি শহরে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। কলকাতা ছাড়া এই লিগের ম‍্যাচ গুলি হতে চলেছে দিল্লি, কটক, লখনউ, যোধপুর। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। কলকাতায় হবে তিনটি ম‍্যাচ। মঙ্গলবার সূচি ঘোষণা করে এমনটাই জানাল লেজেন্ড লিগ ক্রিকেট কমিটি।

আগামী ১৬ সেপ্টেম্বর বিশেষ ম্যাচ দিয়েই এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিয়ান মহারাজাস-ওয়ার্ল্ড জায়ান্টসের বিশেষ ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এই ম‍্যাচটি হবে কলকাতায়। যে ম্যাচে ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় বাকি দুটি ম‍্যাচ হবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর।

কলকাতা ছাড়াও ম‍্যাচ হবে লখনউয়ে ২১ এবং ২২ সেপ্টেম্বর। দিল্লিতে হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। কটকে হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। এবং যোধপুরে ১ এবং ৩ অক্টোবর খেলাগুলি হবে। ৫ এবং ৭ অক্টোবর দু’টি প্লে-অফ এবং ৮ অক্টোবর হবে ফাইনাল।

এদিন এই নিয়ে লেজেন্ড লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা বলেন, “ক্রিকেটপ্রেমী এবং দর্শকদের অপেক্ষা শেষ হতে চলেছে। টিকিটের দাম কত হবে, কবে থেকে কীভাবে পাওয়া যাবে সব কিছুই দ্রুত জানিয়ে দেওয়া হবে। ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটাররা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দারুণ এক মরশুম আমরা দেখতে চলেছি। তবে এই বছর কোনও পাকিস্তানের ক্রিকেটার নেই। আমরা দ্রুত ড্রাফটে আরও কিছু আন্তর্জাতি ক্রিকেটার নেব। আমাদের লেজেন্ডসরা পুরো মরশুম খেলবে। কোনও ম্যাচে তাঁদের পাওয়া যাবে না, এমনটা ঘটবে না। কারণ সেই সময়ে অন্য কোনও লিগের সঙ্গে তাঁরা যুক্ত থাকবেন না। আমরা দেরাদুনে ফাইনাল করার কথা ভাবছি।”

আরও পড়ুন:নির্বাসন তুলে নিতে ফিফাকে চিঠি এআইএফএফ-এর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...