Friday, April 3, 2026

কলকাতার বিলাসবহুল রিসর্টে চলতি মাসেই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, আসছে কেন্দ্রীয় নেতৃত্ব

Date:

Share post:

অনেক চেষ্টা একুশের বিধানসভা নির্বাচনে হয়নি স্বপ্নপূরণ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপির দাবি ছিল, একটি প্রশিক্ষণ শিবিরের। দেরি হলেও অবশেষে সেই দাবিপূরণ হতে চলেছে চলতি মাসেই। আগস্টেই কলকাতায় বিজেপির প্রশিক্ষণ শিবির। ভেন্যূ নিউটাউনের একটি বিলাসবহুল রিসর্ট। সাড়ে তিনশোজন প্রতিনিধি উপস্থিত থাকবেন তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে। তালিম দিতে দিল্লি থেকে উড়ে আসবেন কেন্দ্রীয় নেতারাও, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

জানা গিয়েছে, আগামি ২৯ থেকে ৩১ অগস্ট পর্যন্ত নিউটাউনের একটি বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হবে বিজেপি প্রশিক্ষণ শিবির। রাজ্য বিজেপির তরফে প্রধান বক্তা হিসেবে থাকবেন সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। দিল্লি থেকে আসছেন বিএল সন্তোষ , সম্বিত পাত্র-সহ বেশ কয়েকজন নেতা।

প্রসঙ্গত, এর আগে শেষবার ২০১৭ সালে হলদিয়ার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। তারপর থেকে সেভাবে কোনও আয়োজন হয়নি। কিন্তু অনেক নতুন মুখ যোগ দিয়েছে গেরুয়া শিবিরে। রাজ্যে এখন প্রধান ও একমাত্র বিরোধী দল বিজেপি। সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরেই ফের তেমনই প্রশিক্ষণ শিবির আয়োজনের দাবি উঠেছিল দলের অন্দরে।

আরও পড়ুন- Karnataka: কিশোরীকে ধ*র্ষণ করে বিয়ে, ধ*র্ষণের মামলা খারিজ করল আদালত


 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...