Tuesday, June 23, 2026

Karnataka: কিশোরীকে ধ*র্ষণ করে বিয়ে, ধ*র্ষণের মামলা খারিজ করল আদালত

Date:

Share post:

১৭ বছর বয়সি এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগ উঠেছিল এক ২০ বছরের যুবকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর (Bengaluru) আরবান জেলার বাসিন্দা রামার বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর শুনানি চলাকালীন আদালত(Court) জানতে পারে যে কিশোরী এবং যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক (Love affair) ছিল। কিন্তু যেহেতু কিশোরী নাবালিকা, তাই ১৮ বছর বয়সের পর তাঁর সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে হয় এবং তাঁদের একটি সন্তানও হয়।

ঘটনা ২০১৯ সালের। সেই সময় ধ*র্ষণে অভিযুক্ত রামার বয়স ছিল ২০ বছর, এখন তাঁর বয়স ২৩ বছর। পুলিশ তদন্তের পরে রামার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অপহরণ, ধ*র্ষণ করার অভিযোগে পকসো আইনে চার্জশিট জমা দেয়। এরপর ২০২০ সালে মেয়েটি জানায় অভিযুক্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কেও সম্মতি ছিল। এই হলফনামার উপর ভিত্তি করে ট্রায়াল কোর্ট অভিযুক্তকে জামিন দেয়। সবদিক বিবেচনা করে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court) এর বিচারপতি এম নাগপ্রসন্ন (Justice M. Nagaprasanna) জানান যে, এই ঘটনায় যেসব তথ্য উঠে আসছে তা যদি আদালত বিবেচনা না করে, তাহলে আদালত বিবাহিত এবং সন্তান লালন-পালনকারী দম্পতিদের জন্য সঠিক বিচার ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। সুস্থ সমাজ গড়ে তুলতে হলে মানবিক দিকটিও দেখা প্রয়োজন। এরপর ধ*র্ষিতাকে বিয়ে করায় জন্য ধ*র্ষকের বিরুদ্ধে মামলা বাতিল করার সিদ্ধান্ত জানায় আদালত।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...