Tuesday, June 23, 2026

বেনাপোল দিয়ে প্রথম ভারতে রফতানি হলো পাঙ্গাশ মাছের পোনা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম ভারতে রফতানি হলো পাঙাশ পাঙ্গাস মাছের পোনা। যার প্রথম চালানে ১ লাখ মাছের পোনা ভারতে রফতানি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২  টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

মাছের পোনা বাংলাদেশের  রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের শার্শার জনতা ফিস ও ভারতের আমদানি কারক পি আর ফুড। প্রতি কেজি পাঙাশের পোনা ১০ ডলার মূল্যে রফতানি করা হয়েছে।

জনতা ফিসের তরফে কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রফতানির অনুমতি পেয়েছেন তারা। এই পোনা আগে অবৈধভাবে ভারতে যেত। বর্তমানে বাংলাদেশ সরকার রফতানির অনুমতি দেওয়ায় দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া রফতানির সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হ্যাচারিগুলো আরও বেশি পরিমাণে পোনা উৎপাদনে উৎসাহী হবে এবং কর্মসংস্থান বাড়বে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম মাছের পোনা ভারতে রফতানি হয়েছে। প্রথম চালানে ৩৩৩.৪০ ডলার মূল্যে ১ লাখ পোনা পাঠানো হয়।

আরও পড়ুন- পারিবারিক বিবাদের জেরে মৃত্যু স্বামী-স্ত্রীর, ধৃত অভিযুক্ত পুত্র


 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...