Wednesday, June 24, 2026

হাসিনার সফরকালে মমতাকে দিল্লিতে আমন্ত্রণ কেন্দ্রের

Date:

Share post:

আগামী মাসেই চারদিকে সফরে ভারতে আসছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina)। ৫ সেপ্টেম্বর ভারত (India) সফর শুরু করবেন তিনি। হাসিনার ভারত সফরের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে থাকবেন হাসিনা। সেপ্টেম্বরের শুরুতে মুখ্যমন্ত্রীর দিল্লি (Delhi) যাওয়ার সম্ভাবনা মমতার।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রীর। হাসিনার ভারতে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে বাংলাদেশে আমন্ত্রণ- এই বিষয় নিয়ে ইতিমধ্যে দুজনের মধ্যে পাত্রালাপ হয়েছে। হাসিনার এবারের সফরে কলকাতা আসার কথা না থাকলেও মমতার সঙ্গে তাঁর দেখা হতে পারে বলে জল্পনা ছিলই। সূত্রের খবর কেন্দ্র থেকেই মমতাকে ওই সময় দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তারা সে দেশের প্রধানমন্ত্রীর সফরের প্রোটোকল নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন।

ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা পাশাপাশি জয়পুর ও আজমের শরিফ যাওয়ার কথা হাসিনার। হাসিনা এবং মোদি ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘স্বাধীনতা সড়ক’র উদ্বোধন করতে পারেন বলেও সূত্রের খবর।

আরও পড়ুন- বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৩০: আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...