Monday, April 6, 2026

ক্লাবগুলিকে দুর্গাপূজার অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব (Durgotsav)। আর এই উৎসবকে ইউনেস্কো (UNESCO) হেরিটেজ তকমা দিয়েছে। যা শুধু বাংলার নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে। আর ক্লাবগুলির পাশে প্রতিবারই দাঁড়ায় মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এবারও তার ব্যতিক্রম নয়। রেজিস্টার্ড ক্লাবগুলিকে এবার ৬০হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে (Government of West Bengal)।

এবার ক্লাবগুলিকে দুর্গাপূজার অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। মামলাকারী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগার থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে। চলতি সপ্তাহে শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির জেরে গতবছর পুজোয় আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পুজোর বৈঠক থেকে এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর্থিক অনুদানের পাশাপাশি একাধিক ক্ষেত্রে করছাড়ও দেওয়ার কথাও জানান তিনি। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। হিসাব বলছে, এই অনুদানের জন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় ২৫৮ কোটি টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...