Friday, June 26, 2026

Entertainment: ফিরছে জনপ্রিয় কপিল শর্মা শো , এবার থাকছেন না ক্রুষ্ণা অভিষেক

Date:

Share post:

কমেডি (Comedy)নিয়ে টেলি দুনিয়ায় নানা শো অনুষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক কালের অন্যতম জনপ্রিয় শো মানেই এক বাক্যে সবাই বলেন ‘কপিল শর্মা শো’ (Kapil Sharma Show)। প্রতিটি সিজনে থাকে নতুন নতুন চমক। ফের সেই ম্যাজিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন কপিল শর্মা। তবে ইতিহাসের পুনরাবৃত্তি করে এবারও তাঁর সঙ্গী বদল। কয়েক মাসের বিরতির পর কপিল শর্মা শো – এর নতুন সিজনে থাকছেন না ক্রুষ্ণা অভিষেক (Krishna Abhishek)। তাহলে কি মনোমালিন্য? এমন ঘটনা অবশ্য অতীতেও ঘটেছে। আগে সুনীল গ্রোভারও ছেড়েছিলেন ‘কপিল শর্মা শো’। তবে এবার কারণ অন্য। শোনা যাচ্ছে টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের কারণেই ক্রুষ্ণার এমন সিদ্ধান্ত। অভিনেতা নিজেই বলছেন, তিনি নতুন সিজনে না করেছেন চুক্তিপত্রের কিছু সমস্যার জন্য। তবে এই খবর সামনে আসার পর থেকে মন খারাপ দর্শকদের। ক্রুষ্ণা অভিষেক জানিয়েছেন কপিলের সঙ্গে কোনও রকম মনোমালিন্য হয়নি, বরং দুজনে একসঙ্গে চুটিয়ে কাজ করেছেন বটে। এবার দুজনের পথ দুটো আলাদা দিকে বেঁকে গেল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...