Friday, June 26, 2026

APP বিধায়কদের ২৫কোটি করে প্রস্তাব বিজেপির, অন্যথায় ইডি-সিবিআই! বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বিস্ফোরক দাবি করে বলেছিলেন, তাঁর ফোনে নাকি মেসেজ এসেছে, বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের সমস্ত মামলা তুলে নেওয়া হবে। আর্থিকভাবেও লাভবান হবেন তিনি। একইসঙ্গে দিল্লির উপমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, সরকার ভাঙতে দিল্লির শাসক দল আম আদমি পার্টির বিধায়কদের ২০ কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। একটি টুইটে মণীশ সিসোদিয়া বলেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের সেনা। আমরা বিশ্বাসঘাতকতা করব না। আপনার ইডি, সিবিআই কোনও কাজে আসবে না।”

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপ শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ, বুধবার বিকেলে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে সভা ডেকেছেন। কেজরিওয়ালের অভিযোগ, তাঁর পার্টির অনেক বিধায়কদের দল ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অন্যথায়, সিবিআই, ইডি দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এক একজন বিধায়ককে ২০ থেকে ২৫ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি নীতি প্রণয়নে দুর্নীতির অভিযোগে সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁর বাড়িতে ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেভাবে কিছু মেলেনি বলেই খবর।
সিসোদিয়ার বিরূদ্ধে ইডিকেও লেলিয়ে দেওয়া হবে বলে অভিযোগ দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...