Friday, June 26, 2026

বাঁশের আবাসন তৈরিতে উৎসাহী মার্কিন সংস্থা, বিপুল কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

ছাদ থেকে দেওয়াল সমস্তটাই বাঁশের তৈরি। ইকো ফ্রেন্ডলি এই বাড়ি তৈরিতে কার্বন নির্গমণ অনেকটাই কম। পরিবেশবিদরা বলছেন, বাঁশের তৈরি বাড়ি আগামী ৫০ বছরে পরিবেশ থেকে ৫৭১ থেকে ৬০০ টন কার্বনের পরিমাণ কমিয়ে দেবে। যা গ্লোবাল ওয়ার্মিং-এর সমস্যাও বেশ খানিকটা মেটাতে সক্ষম। ক্রমশ চাহিদা বাড়ছে এই বাড়ির।

আরও পড়ুন:ডেলিভারি বয়ের সাজে ছিনতাইদের গ্যাং-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ

পরিবেশ বাঁচাতে ইতিমধ্যেই বিশ্বের বড় দেশগুলি ইতিমধ্যেই তৎপর। এমনকি বঙ্গের আদলে ইউরোপ, আমেরিকায় শয়ে শয়ে গড়ে উঠছে এমন বাড়ি।  শহরে এই বাঁশ দিয়ে আবাসন তৈরির মাস্টার প্ল্যান করেছেন ডা. উইলিয়াম হাল হিঙ্কেল। মঙ্গলবার আমেরিকার বেসরকারী এক কোম্পানির সিইও উইলিয়াম জানিয়েছেন, শক্তপোক্ত যে বাঁশ দিয়ে বাড়ি তৈরি হয় তা বঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে। পরিবেশবিদরা মনে করছেন, চাহিদা যেভাবে বাড়ছে ২০৩০ সালের ম‌ধ্যে এমন ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ বাড়ি তৈরি হবে। আর এই শিল্পের হাত ধরেই বঙ্গে বিপুল কর্মসংস্থান হবে।

এদিনের আলোচনায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এক নতুন মাত্রা পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রাক্তন সভাপতি রন সমার্স। তাঁর পাশে দাঁড়িয়ে প‌্যাটন ইন্টারন‌্যাশনাল লিমিটেডের ম‌্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া বলেন, “ওয়েস্ট বেঙ্গল এখন চেঞ্জড বেঙ্গল। বাংলায় মমতা বন্দ্যোপাধ‌্যায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি করেছেন। জমি অধিগ্রহণের বিষয়ে রাজ‌্য সরকারের সরল নীতি শিল্পপতিদের ক্রমশ আগ্রহী করেছে। চিনের সঙ্গে নয় আমেরিকার সঙ্গে বাণি‌জ্যিক সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত।”

ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রাক্তন সভাপতি রন সমার্স জানিয়েছেন, উন্নতমানের বাঁশের খোঁজে বেরিয়ে পরেছিল মার্কিন সিইও। ভারতে এসে প্রথম কলকাতাতেই তাঁর এই সম্মেলন। অদূর ভবিষ‌্যতে বাংলায় ম‌্যানুফেকচারিং ইউনিট গড়ে তুলবে সংস্থা। চিনের বাঁশের রমরমা হলেও তুলনায় অনেক বেশি শক্ত ভারতের কাষ্ঠল-চিরহরিৎ বাঁশ গাছ। পাঁচতলা তো বটেই পঁচিশতলা আবাসনও উঠবে এ দেশের বাঁশ দিয়ে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...