Thursday, June 25, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আবাসনে সিবিআই হানা !

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সিবিআই হানা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে! বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ন’জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর আবাসনে হানা দেন। সেখানে তাঁকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পাঁচজন আধিকারিক সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে চলে আসেন উপাচার্যের দফতরে। সেখানে তাঁকে ফের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রারকেও সেখানে ডেকে পাঠানো হয়েছে।

কিন্তু কেন এই সিবিআই হানা ? আসলে সুবীরেশ ভট্টাচার্য আগে এসএসসির চেয়ারম্যান ছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন শিক্ষক দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। আদালত গঠিত রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটিও জানায়, সুবীরেশ ভট্টাচার্য দুর্নীতিতে জড়িত। এরপর বুধবার কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
আপাতত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাঁরা ভেতরে রয়েছেন, তাঁদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে। এদিন সিবিআই এর তদন্তকারীরা তার বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করে দেয়। সিল করা হয় তার ব্যক্তিগত আলমারিটিও।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...