Friday, April 3, 2026

AIFF: ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার ফের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি পদে লড়ার জন্য মনোনয়ন জমা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। এর আগে সভাপতি পদের জন‍্য মনোনয়ন জমা দিয়েছিলেন বাইচুং। কিন্তু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়ায়, বাতিল হয়ে যায় পাহাড়ি বিছের মনোনয়ন। এদিন আরও একবার মনোনয়ন জমা দিলেন বাইচুং।

সূত্রের খবর, বাইচুং ভুটিয়ার এই মনোনয়নের প্রস্তাব পাঠানো হয়েছে অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশন থেকে, এবং তা স্বীকৃতি দেওয়া হয়েছে রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

সদ্য ফিফার নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্ট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস বাতিল করার ঘোষণা করে। গত মঙ্গলবার রিটার্নিং অফিসার উমেশ সিনহা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের জন্য নতুন তারিখ ঘোষণা করেন। আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়াদিল্লির হেডকোয়ার্টারে এই নির্বাচন হবে, এবং ২ বা ৩ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা হবে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...