Friday, April 3, 2026

পুরুলিয়া সূচ কাণ্ডে ‘ফাঁসি’ রদ, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

মৃত্যুদণ্ডের সাজা (Order of Death Sentence) রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার পুরুলিয়া সূচ কাণ্ডে (Purulia Child Murder) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ (Division Bench) সাফ জানিয়ে দেন, আগামী ৩০ বছর করা যাবে না জামিনের (Bail) আবেদন।

ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। পুরুলিয়ায় এক শিশুকন্যার শরীরে একাধিক সূচ ফুটিয়ে তাকে নৃশংস ভাবে মেরে ফেলার অভিযোগ ওঠে শিশুর মা মঙ্গলা গোস্বামী ও তাঁর প্রেমিক সনাতন ঠাকুরের বিরুদ্ধে। শিশুটির ক্ষতবিক্ষত শরীর থেকে কমপক্ষে ৭টি সূচ পাওয়া যায়। গত ২০২১ সালের ২১ সেপ্টেম্বর প্রায় চার বছর পর অভিযুক্তদের ফাঁসির সাজা শোনানো হয়। পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক আদালতের (Purulia Fast Track Court) সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই যাবজ্জীবনের সাজা দিল কলকাতা হাইকোর্ট।

২০১৭ সালের জুলাই মাসে পুরুলিয়ার সূচ কাণ্ডের এই বেনজির ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় রাজ্যে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিউড়ে ওঠে রাজ্যবাসী। পুরুলিয়ার নদিয়াড়া গ্রামের ওই ৩ বছরের শিশু কন্যার শরীরে একাধিক সূচ ঢুকিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়। পরে শিশুটিকে দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান শিশুটির সারা শরীরে ছিল সূচের দাগ। এমনকি যৌনাঙ্গেও গভীর ক্ষতের চিহ্ন দেখতে পান চিকিৎসকরা। এরপর শিশুটির শরীরের এক্স রে (X Ray) রিপোর্টে উঠে আসে হাড়হিম করার মতো তথ্য। চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে সাতটি বড় সূচ রয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছে, যদি অপরাধীর বিরুদ্ধে একশো শতাংশ প্রমাণ থাকে তবেই ফাঁসির সাজা দেওয়া যেতে পারে, নাহলে নয়। সে কথা উল্লেখ করেই এদিন ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট।
এদিকে পুলিশ সূত্রে খবর, মঙ্গলা তাঁর স্বামীকে ছেড়ে কন্যা সন্তানকে নিয়ে সনাতনের বাড়িতেই থাকতে শুরু করেন।স্থানীয়রা সেসময় জানান যে দুজনে কালা জাদুর চর্চা করতেন।পুলিশ জানিয়েছিল, গ্রেফতার হওয়ার পর জেরায় এই সব কথা স্বীকার করেছিলেন সনাতন ও মঙ্গলা।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...