Friday, April 3, 2026

কয়লা পাচার তদন্তে গতি আনলো CID, খনি অঞ্চলের একঝাঁক পুলিশ অফিসারদের ভবানীভবনে তলব

Date:

Share post:

কয়লা পাচার মামলায় ফের গতি আনলো CID.এই তদন্তে নেমে আগেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে CID তদন্তকারীরা। ধৃতদের জেরা করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য এবং প্রমাণ হাতে এসেছে তদন্তকারী। সেই জায়গা থেকেই এবার খনি অঞ্চলগুলির কিছু পুলিশ কর্মী ও আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে চায় CID.

সূত্রের খবর, আসানসোলের কয়লা খনি অঞ্চলের তিন থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের মোট ১০ জনকে তলব করেছে ভবানী ভবনে তলব করেছে CID. আজ, বৃহস্পতিবার ভবানীভবনে প্রথম পর্বের জেরা শুরু হবে। এদিন তিন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। আগামী তিনদিন ধরে চলবে এই জেরাপর্ব। শুক্রবার তিনজন এবং শনিবার আরও চারজনকে জেরা করবে CID আধিকারিকরা।

উল্লেখ্য, ২০১৯-২০২১ সাল পর্যন্ত আসানসোল কোল বেল্ট অঞ্চলের তিন থানার দায়িত্বে ছিলেন এই ১০জন পুলিশ কর্মী ও আধিকারিক।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...