Friday, April 3, 2026

৫৩ বিধায়ককে নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল, দিল্লি দখলে বিজেপির বাজেট ৮০০ কোটি!

Date:

Share post:

রাজধানী দিল্লিতে এই মুহুর্তে রাজনৈতিক আলোড়ন তুঙ্গে।কারণ, মহারাষ্ট্রের কায়দায় দিল্লি সরকারেও ঘোড়া কেনাবেচার মাধ্যমে ফাটল ধরাতে চাইছে বিজেপি, অভিযোগ আম আদমি পার্টির। নতুন আবগারি নীতি নিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল তা এখন আরও তীব্র আকার নিয়েছে । আপ বিধায়ক দিলীপ পান্ডে বৃহস্পতিবার অভিযোগ করেন যে, তার দলের ৪০ জন বিধায়ককে কেনার চেষ্টা চলছে। বিধায়কদের ২০ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। কাকতালীয়ভাবে বৃহস্পতিবার সকালেই জানা যায় কমপক্ষে সাতজন আপ বিধায়কের খোঁজ মিলছে না।
এই পরিস্থিতেই বৃহস্পতিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। কোনও বিধায়ক যাতে দল না ছাড়েন, তার জন্যই এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।কারণ, গত সন্ধ্যা থেকে সাত বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারছে না দল। বুধবারই এই মর্মে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির তরফে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়।
এই বিষয়ে আপ বিধায়ক দিলীপ পাণ্ডে জানান, সমস্ত বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকলের কাছেই বার্তা পাঠানো হয়েছে এবং যাদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি, তাদের খোঁজ করা হচ্ছে। বিজেপি আমাদের দল ভাঙার চেষ্টা করছে। কমপক্ষে ৪০ জন বিধায়ককে ভাঙিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করছে।কেজরিওয়ালের অভিযোগ, দিল্লি দখল করতে ৮০০ কোটির বাজেট নিয়েছে বিজেপি।
বৃহস্পতিবার বৈঠকের পর দলের ৫৩ বিধায়ককে নিয়ে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান কেজরিওয়াল। সেখান থেকেই দাবি করলেন, BJP তাঁর দলে ভাঙন ধরাতে ব্যর্থ। দিল্লির আম আদমি পার্টি বিধায়করা তাঁর সঙ্গেই আছেন।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...