Friday, April 3, 2026

নাম-ছবি ব্যবহার করে ফেক প্রোফাইলে অপকর্ম, থানায় অভিযোগ দায়ের কুণালের

Date:

Share post:

তিনি পেশায় বাংলার স্বনামধন্য সাংবাদিক। সমাজসেবক। আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র। তিনি কুণাল ঘোষ। অতিপরিচিত ও জনপ্রিয় একটি মুখ। সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যক্তিগত হোক, সামাজিক কিংবা রাজনৈতিক, বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। তাঁর প্রচুর ফলোয়ার। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই এবার বিপত্তি।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে কেউ বা কারা অপকর্ম চালাচ্ছে। এবং সেই অভিযোগ নিয়েই এবার আইনের দ্বারস্থ হয়েছেন কুণাল। ইতিমধ্যেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন:গরু পাচার মামলায় এবার তৎপর ইডি

গত ২২ আগস্ট কুণাল ঘোষ লক্ষ্য করেন তাঁর ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রোফাইল খোলা হয়েছে। যার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এবং সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে নেটিজেনদের। শুধু তাই নয়, কুণালের নাম করে টাকাও চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

ওইদিন রাতেই সকলকে সতর্ক করে কুণাল ঘোষ নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “জরুরি। FBতে আমার নাম করে অনেকের কাছে friend request যাচ্ছে। আমি কাউকে অনুরোধ পাঠাই নি। দয়া করে কেউ সাড়া দেবেন না। অন্য কেউ কিছু অপকর্ম চালাচ্ছে।”

এই অপকর্মে রুখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার পরদিনই অর্থাৎ গত ২৩ আগস্ট। অভিযোগপত্রের বয়ানে কুণাল লিখেছেন, “এই ঘটনার তদন্ত হোক। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছি। এই প্রথম নয়, আগেও এমন সমস্যার সম্মুখিন হয়েছি। কিন্তু সমাধান হয়নি। বারে বারে এমন ঘটনা আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর।” অভিযোগপত্রের সঙ্গে ফেক ফেসবুক প্রোফাইল সংক্রান্ত যাবতীয় স্ক্রিনশট নথি হিসেবে নারকেলডাঙা থানাকে দিয়েছেন কুণাল ঘোষ।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...