Friday, April 3, 2026

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ

Date:

Share post:

ইউএস ওপেন (US Open) থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। তিনি নিজেই একথা জানিয়েছেন। জোকারের ভ্যাকসিন না নেওয়া নিয়ে বিতর্ক অনেকদিনের। তিনি তা নিয়েই ইউএস ওপেনে খেলার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে সরেই দাঁড়াতে হল।

এদিন টুইটে জোকোভিচ লেখেন, “এবারের ইউএস ওপেন খেলতে আমি নিউইয়র্ক যেতে পারব না। সবার এত বার্তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। সতীর্থদের অনেক শুভেচ্ছা। নিজেকে সুস্থ রাখছি। আগামী দিনে আবার কোর্টে নামার অপেক্ষায় আছি।”

এদিকে, টুর্নামেন্টের জন্য নিজের সেরাটা দিতে তৈরি রাফায়েল নাদাল। ২৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে মরশুমের শেষ গ্র্যান্ড স্লামের আসর। তার আগে ছেলেদের টেনিসে রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল বলছেন, ‘‘নিউ ইয়র্ক আমার কাছে বরাবরই স্পেশ্যাল। তাই নিজের সেরাটা উজাড় করে দিতে আমি পুরোপুরি তৈরি।’’ চলতি বছরে ইতিমধ্যেই দু’টি গ্র্যান্ড স্ল্যাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জিতেছেন নাদাল। কিন্তু তারপর থেকেই তলপেটের পেশির চোটে তিনি কাবু। এই চোটের জন্য উইম্বলডনের সেমিফাইনালে উঠলেও, নিক কির্ঘিয়সের বিরুদ্ধে কোর্টে নামতে পারেননি স্প্যানিশ তারকা। তাঁর বক্তব্য, ‘‘আমি ফিট। সার্ভ করতে যে অস্বস্তিটা হচ্ছিল, সেটা নেই। চোট নিয়ে না ভেবে সামনে যেতে চাই। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামে ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

আরও পড়ুন:ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচেও জয়ের মুখ দেখল না ইমামি ইস্টবেঙ্গল

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...