Saturday, April 4, 2026

Raju Srivastava : ১৫ দিন পর জ্ঞান ফিরল বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের

Date:

Share post:

টানা ১৫ দিন যুদ্ধ করার পর অবশেষে জ্ঞান ফিরল বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে (AIIMS Hospital) ভর্তি রয়েছেন অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। আজই তাঁর জ্ঞান ফিরেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জিম করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কমেডিয়ান। গত ১০ অগাস্ট থেকে এখনও পর্যন্ত তিনি হাসপাতালেই আছেন। মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট (Life Support) দেওয়া হয়। সেই সময় অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। সেই নিয়ে মুখ খোলেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Srivastava)। এবং সকলকে পজিটিভ ভাবনা রাখার কথা বলেন তিনি। জ্ঞান ফিরলেও এখনও ভেন্টিলেশনেই রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তিনি আগের থেকে ভালো আছেন এবং ওষুধেও যথেষ্ট সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...