Tuesday, February 3, 2026

যানজটের সমস্যা মেটাতে আসরে খোদ পুলিশ সুপার, সাইকেলে চেপে ঘুরছেন শহরের অলিগলি

Date:

Share post:

জেলায় যানজটের (Traffic Jam) সমস্যা দীর্ঘদিনের। সময় যত গড়িয়েছে তা আরও মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। পুলিশের কাছে ভুরি ভুরি অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে যানজটের সমস্যা মেটাতে এবার সাইকেলে চেপে পথে নেমে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করলেন খোদ পুলিশ সুপার (Barasat SP)। প্রতিদিনই বারাসত থানার সমস্ত দায়িত্ব পালনের পাশাপাশি সন্ধে বা রাতে সময় করে সাইকেলে চেপে (Cycling) যানজটের খুঁটিনাটি বিষয় নিজে খতিয়ে দেখছেন রাজানারায়ণ। সাইকেলে চেপে আর পাঁচজন সাধারণ মানুষের মতো গোটা শহর ঘুরছেন তিনি। আর খোদ পুলিশ সুপারের এমন ভূমিকায় খুশি সকলেই।

তিনি জানান, রাস্তার পাশে পার্কিংয়ের (Parking) কারণেই বারাসতের একটি বড় অংশে যানজট তৈরি হয়। রাতের দিকে ভারী গাড়ির সংখ্যা বাড়লেও যানজট সৃষ্টি হয়। আর এই দুটি বিষয় নজরে আসতেই নিজে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশ সুপার আরও জানিয়েছেন, ইতিমধ্যে ট্রাফিক কন্ট্রোলের (Trafic Control) সমস্ত সিসিটিভি ফুটেজ সারিয়ে সদা সর্বদা নজর রাখা হচ্ছে। কোথাও কোনও সমস্যা হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, আগামীদিনে প্রতিটি ট্রাফিক কিয়স্কে গুগল ম্যাপ (Google Kiosk) এবং সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) লাইভ ফিড (Live Feed) লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা ঠিক মতো করতে পারলে বারাসতে যানজট আরও কমবে।

বারাসতে যানজটের সমস্যা নতুন কিছু নয়। তবে পুলিশ সুপার রাজানারায়ণ মুখোপাধ্যায় (Rajanarayan Mukhopadhyay) শহরের যানজট খতিয়ে দেখতে প্রতিদিনই সাধারণ পোশাকে রাস্তায় বেরোচ্ছেন। বর্তমানে পুলিশ সুপারের উদ্যোগে বর্তমানে অনেকটাই কমেছে যানজট যন্ত্রণা। তবে ধীরে ধীরে যানজট সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে (Controlled) চলে আসবে বলে আশ্বাস জানিয়েছেন রাজানারায়ণ মুখোপাধ্যায়। বারাসত শহরে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। একটি ৩৪ নম্বর জাতীয় সড়ক (National Highway), অন্যটি যশোর রোড। আর এই দুটি ব্যস্ততম জাতীয় সড়কে যানজট নিয়ন্ত্রণ নিঃসন্দেহে ট্রাফিক পুলিশের (Traffic Police) কাছে চ্যালেঞ্জিং (Challenging)। আর সেইকারণেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বারাসত পুলিশকে। প্রতিদিনই জমা পড়ছিল অভিযোগ। তবে সবরকম প্রচেষ্টা চালিয়েও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে পথে নেমে নিজের দক্ষ হাতে পরিস্থিতির সামাল দিতে বদ্ধপরিকর খোদ পুলিশ সুপার।

spot_img

Related articles

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...