Wednesday, March 25, 2026

বাগদা সীমান্তে বর্বরোচিতকাণ্ড! শিশুকে ছুঁড়ে ফেলে মাকে গণধ*র্ষণ করল বিএসএফ

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে বাগদায় বাংলাদেশ সীমান্তের জিৎপুরে বর্বরোচিত ঘটনা বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফের। অসহায় মা ও তার শিশু সন্তানকে একা পেয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নারকীয় ঘটনা ঘটায়। শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে ২৩ বছরের ওই তরুণীকে টানা গণধর্ষণ চালায়। অত্যাচারে প্রাণ সংশয় হয় ওই তরুণীর। হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বিএসএফের দুই জওয়ানকে গ্রেফতার করেছে।

তরুণীর স্বামী জিৎপুর থেকে প্রতিদিনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার রাত হয়ে যাওয়া সত্ত্বেও তিনি না ফেরায় চিন্তা বাড়ে। এরপর ওই তরুণী স্বামীর খোঁজ নিতে সীমান্তে এলে বিএসএফ তাঁকে আটক করে এবং নিজেদের এলাকায় নিয়ে যায়। এরপর কোলের সন্তানকে হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে দেওয়া হয়। এরপর দুই বিএসএফ জওয়ান গণধর্ষণ করে তরুণীকে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে অনুমান করা হচ্ছে। বাগদা থানায় অভিযোগ জমা পড়লে এএসআই এসপি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। আজ বনগাঁ আদালতে তোলা হবে। এদের সঙ্গে আরও কেউ ঘটনায় যুক্ত ছিল কিনা পুলিশ তদন্ত করছে।

জানা গিয়েছে, এই দুই বিএসএফ জওয়ান ৬৮ নম্বর ব্যাটিলিয়নে কর্মরত ছিলেন। এদের বিরুদ্ধে বাগদা থানা ৩৭৬ (২)(সি)/ ৩৭৬ (ডি) ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যে তরুণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। শনিবার আদালতে সেই মেডিক্যাল রিপোর্ট পেশ করা হবে।

সীমান্তে বিএসএফের নানা কাজ নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সীমান্ত পারাপারে বিএসএফ জওয়ানদের বিতর্কিত ভূমিকা নিয়ে ইতিমধ্যে সব মহলে চর্চা। অনুপ্রবেশের মূল কারণ হিসেবে বারেবারেই বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সীমান্তে বিএসএফের আসল চেহারা। এই ঘটনা সামনে আসায় অপরাধীদের শনাক্ত করা গিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লজ্জায় মুখ খুলতে না চাওয়ায় বিএসএফের কুকীর্তি প্রকাশ্যে আসে না। বনগাঁ জেলা পুলিশ সুপার তরুণ হালদার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। যথাযোগ্য শাস্তি পাবে অপরাধীরা।

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...