Monday, April 6, 2026

“গো ব্যাক টু ইন্ডিয়া”! মার্কিন মুলুকে বিদ্বেষের শিকার ভারতীয় মহিলা

Date:

Share post:

ফের প্রকাশ্যে মার্কিন মুলুকে বর্ণ ও জাতিবিদ্বেষের চিত্র। এবার টেক্সাসে ভারতীয় চার বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হল এক মহিলা। অকথ্য গালিগালাজের পাশপাশি তাঁদের উদ্দেশে গ্লোগান উঠল, ‘গো ব্যাক টু ইন্ডিয়া’। ইতিমধ্যেই সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকেও।

আরও পড়ুন:রাহুল গান্ধীকে দুষে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ

বুধবার রাতেই বিদিশা রুদ্র নামক এক প্রবাসী বাঙালি মহিলা ফেসবুকে জাতি বিদ্বেষের শিকার হওয়ার কথা জানান। সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো পোশাক পরা এক মহিলাকে বলছেন,  “যেখানেই যাই তোমাদের ভারতীয়দের সেখানেই পাওয়া যায়। ভারত যদি এতই মহান, তোমরা এখানে কী করছ?” ফোন হাতে ঘটনার ভিডিও তুলতে চাওয়া এক মহিলাকে তিনি হুমকি দেন, “তোমার ফোনটা অফ করো। না হলে আমি গুলি করে দেব।”

ভিডিওটিতে নিজেকে মেক্সিকান-আমেরিকান বলে পরিচয় দিচ্ছিলেন ওই মহিলা। তিনি চিৎকার শুরু করলে এক ভারতীয়কে বলতে শোনা যায়, “তুমি তো মেক্সিকান, তাহলে কেন মেক্সিকোতে ফিরে যাচ্ছ না?”

জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম এসমেরালদা আপটন। বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টে নাগাদ ওই ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় আপটনকে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপরাধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ঘৃণাজনিত অপরাধের পাশাপাশি অন্যান্য ধারাতেও তাঁকে অভিযুক্ত করা হবে।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...