Wednesday, June 24, 2026

ইন্দো-পাক আন্তর্জাতিক সীমান্ত, আটারি-ওয়াঘা ঘুরে সেনাদের স্যালুট জানালেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

পাঞ্জাবের ওয়াঘা-আটারি সীমান্ত পরিদর্শন করে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।এদিন সীমান্ত পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। আর এই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল বিধায়ক লেখেন, ‘সকল ভারতীয় সেনার পাশাপাশি বিশেষত ডিআইজি এবং কম্যান্ডান্টকে স্যালুট জানাই।’

আরও পড়ুন:রাহুল গান্ধীকে দুষে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ

এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক লেখেন, ‘সীমান্তে প্রথমে মিউজিয়ামে ঘুরে দেখলাম। এরপর সীমান্তের ১০২টি স্তম্ভ দেখে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে দেখলাম। আমি সকলকে আমার আন্তরিক স্যালুট জানাই।’এরপরই সকল ভারতীয় সেনার পাশাপাশি বিশেষত ডিআইজি এবং কম্যান্ডান্টকে স্যালুট জানান তিনি। পাশপাশি তিনি এও লেখেন, ‘সকলকে বলব ইন্দো-পাক সীমান্তে আসুন এবং এই অনুষ্ঠান দেখে যান।’

সাংসদের সোশ্যাল মিডিয়ার পোস্ট স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, সীমান্ত পরিদর্শনের পর তিনি আপ্লুত। তাই বেশ কয়েকটি ছবির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পোস্টের শেষে লিখেছেন, ‘আমি জানি সকলেই ভারতকে এবং তাঁর জন্মভূমিকে ভালোবাসে। কিন্তু যখন সেনাদের কুচকাওয়াজ এবং বন্দেমাতরম, হিন্দুস্থান জিন্দাবাদের ধ্বনি কানে বাজে, তখন মনে এক অদ্ভুত শক্তি এবং ভারতমাতার প্রতি ভালোবাসা এবং সম্মান জেগে ওঠে।’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...