Wednesday, June 24, 2026

দলের এই ক্রিকেটারকে ভয় পান ঋষভ, কার কথা বললেন পন্থ?

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের (Asia Cup) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India Team)। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান (Pakistan)। তারজন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তার আগে একি বললেন ভারতীয় তারকা ব‍্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দলের এক ক্রিকেটারকে নাকি ভয় পান ঋষভ। আর সেই ক্রিকেটার আর অন‍্য কেউ নন, পন্থ ভয় পান বিরাট কোহলিকে। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে পন্থ বলেন,” আমি কাউকে ভয় পাই না। শুধু বিরাট ভাইয়ের রাগকে ভয় পাই। সব ঠিকঠাক করলে অবশ্যই ও রেগে যাবে না। ভুল কিছু করলে রেগে যায়। এটা অবশ্যই ভাল। নিজের ভুল থেকে শেখার সুযোগ পাওয়া যায়।”

আগামী রবিবার ভারত-পাকিস্তান মহারণ। সেই ম‍্যাচ নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। দীর্ঘক্ষণ নেটে গা ঘামাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ আনলেন বাইচুং

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...