Friday, April 3, 2026

কয়লা পাচার মামলার তদন্তে ভবানী ভবনে তিন পুলিশ আধিকারিক

Date:

Share post:

কয়লা পাচার মামলার তদন্তে শুক্রবার ভবানী ভবনে হাজির হলেন তিন পুলিশ আধিকারিক।সিআইডি  দীনেশ মণ্ডল, অজয় মণ্ডল ও সঞ্জয় চক্রবর্তী, এই তিন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে তলব করেছে। বৃহস্পতিবারও তিন পুলিশ আধিকারিককে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

কয়লা পাচার মামলায় পুলিশের ১০ আধিকারিককে তলব করেছে সিআইডি। ২০১৯ সাল থেকে ২০২১ পর্যন্ত বিপুল পরিমাণে কয়লা পাচার হয়েছে বলে অভিযোগ। সেই সময় আসানসোলের খনি অঞ্চলে যে পুলিশ আধিকারিকরা কর্মরত ছিলেন তাঁদের মধ্যেই ১০ জনকে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, পাচারে তাঁদের ভূমিকা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করা হবে।কয়লা পাচার কাণ্ডের তদন্তে এর মধ্যে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকরা। তদন্ত করছে সিবিআইও।

 

 

 

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...