Friday, June 26, 2026

কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

Date:

Share post:

জঙ্গি দমন (Suppression Of Militancy) অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Security Forces)। সপ্তাহ শেষে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার (Arrest) করা হল ৩ জঙ্গিকে। ধৃত জঙ্গিদের থেকে গ্রেনেড ও ১২টি পাকিস্তানি পতাকা (Pakistan Flag) উদ্ধার হয়েছে বলে ভারতীয় সেনা (Indian Army) সূত্রের খবর। শুক্রবার সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু কাশ্মীরের সোপোর (Sopore) এলাকায় বড়সড় হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোপন খবরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই জঙ্গিদের।

শুক্রবার যৌথভাবে এই অভিযান চালায় কাশ্মীর পুলিশ (Kashmir Report), ২২ রাষ্ট্রীয় রাইফেলস (State Rifles) ও সিআরপিএফ (CRPF)। ধৃত জঙ্গিদের নাম– শারিক আশরফ, সাকলেন মুস্তাক ও তৌকিফ হাসান শেখ। কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে বামাই থানায় (Bamai Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ৩ জঙ্গি গোরিপুরা থেকে সোপরের দিকে আসছিল। নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল উপত্যকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এই খবর পাওয়ার পরই জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ১৭৯ ব্যাটেলিয়ন ও ২২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালায়। তারপরই হাতেনাতে ধরা পড়ে ৩ জঙ্গি।

এদিকে শুক্রবারই অবৈধভাবে সীমান্ত (LOC) পেরিয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করে অন্য ৩ পাক জঙ্গি। তবে পড়শি দেশের জঙ্গিদের অনুপ্রবেশের সমস্ত ছক বানচাল করে দেয় ভারতীয় সেনা (Indian Army)। ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় (Special Surveillance Camera) ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরনোর দৃশ্য। আর তারপরই জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...