Saturday, April 4, 2026

তারাপীঠে যাওয়া হল না, কৌশিকী অমাবস্যায় জেলে বসেই মা কালীর আরাধনায় কেষ্ট

Date:

Share post:

তিনি ধার্মিক (atheist)। শুধু পুজো-অর্চনায় শুধু বিশ্বাসী নয়, পুজো-অর্চনা না করলে তাঁর দিন কাটে না। বছরের পর বছর দিনের পর দিন সেই রেওয়াজেই অভ্যস্ত তিনি। কিন্ত এখন তাঁর দিন কাটছে কারাগারে। গরু পাচার মামলায় (cow smuggling case) বিচারাধীন বন্দি তিনি। ফলে আজ তিনি বড় নিঃসঙ্গ। যেখানে বাড়ির মতো ঠাকুর ঘরও নেই, তারাপীঠও(Tarapith) নেই।কৌশিকী অমাবস্যার দিন তিনি যেখানে থাকুন তিথির নির্ঘণ্ট মেনে তারাপীঠে আসবেনই। সঙ্গে দামী বেনারসী শাড়ি, বিশাল জবাফুলের মালা, প্রসাদের ডালি। মন্দিরে ঢুকলেই তাঁকে ঘিরে পুরোহিতদের তৎপরতা। প্রতি বছরই তারাপীঠে দেখা সেই অনুব্রত (anubrata Mondal) এখন বন্দি।

তবে পুজো-অর্চনা থেকে নিজেকে দূরে রাখেননি অনুব্রত মণ্ডল। জেলে আছেন বলে তারা মা-কে পুজো দিতে পারবেন না তা হয় নাকি! আবার কৌশিকী অমাবস্যার মতো তিথি বলে কথা।তাই তারাপীঠ, বাড়ির ঠাকুর ঘর নাই বা থাক, নাই বা থাক ঝুড়ি ঝুড়ি ফুল, ফল, কিংবা মায়ের জন্য দামি শাড়ি। ভক্তি থাকলেও মায়ের কাছে প্রার্থনা করা যায় যে কোনও জায়গা থেকেই। মায়ের ভক্ত কেষ্ট জেলে বসেই মায়ের আরাধনা করলেন।

কিন্তু কীভাবে? অনুব্রত মণ্ডলের সেলের সামনে জেল হাসপাতালের ওয়ার্ডের দেওয়াল। সেখানেই টাইলসে থাকা একটি মা কালীর ছবি। দু’হাতের তালুর মাঝে একটি মাত্র জবাফুল। প্রণাম ঠুকে সেটাই নিবেদন করলেন অনুব্রত।
একমনে প্রার্থনা করলেন। জেল কর্তৃপক্ষর কাছে নিরামিষ খাওয়ার আবেদন জানান। সেই মতো ভাত, ডাল আর সব্জি দিয়ে কোনওরকমে খাওয়া-দাওয়ার পাঠ চোকান।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...