Sunday, April 5, 2026

বাগদায় গণধ*র্ষণের ঘটনাকে ‘ভুয়ো’ বলে দাবি দিলীপ ঘোষের

Date:

Share post:

শিশু কন্যার সামনেই গৃহবধূকে ধ*র্ষণের অভিযোগ উঠেছিল বাগদা থানার জিতপুর এলাকায়। দুই বিএসএফ (BSF) জওয়ানের দিকে আঙ্গুল ওঠায় বাগদা থানার (Bagda Police Station) তরফ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

 

বৃহস্পতিবার রাতে বাগদায় বাংলাদেশ সীমান্তের জিতপুরের বর্বরোচিত ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে ২৩ বছরের তরুণীকে গণধ*র্ষণের তীব্র সমালোচনা করেছেন প্রত্যেকেই। এর মাঝেই দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বর্ডার সিকিউরিটি ফোর্সের ২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। এর মাঝেই বিজেপি নেতা দিলীপ ঘোষ গোটা ঘটনাকে ভুয়ো বলে দাবি করলেন। তিনি বলেন, কাশ্মীরে ( Kashmir ) সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। এর পরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে সমালোচনায় সরব রাজনৈতিক মহল। বিশিষ্ট মহলের দাবি এই গণ ধ*র্ষণের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সীমান্তে বিএসএফের আসল চেহারা। একজন মহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে নিন্দনীয়। অথচ অন্যায়ের প্রতিবাদ করার পরিবর্তে তাকে আড়াল করার চেষ্টা করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । বিষয়টিকে ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিলীপ ঘোষ বলেন যদি সত্যি কেউ অপরাধ করে থাকে তাহলে তার তদন্ত হওয়া দরকার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ষড়যন্ত্র করে বিএসএফকে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...