Monday, April 6, 2026

বিজেপি নেতাদের সম্পত্তি বেড়েছে কত গুণ? ‘পর্দা ফাঁস’ করবে ‘আহিম’

Date:

Share post:

তৃণমূল নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মিডিয়া তোলপাড়। কিন্তু বিজেপি (BJP) নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কোথায়? এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের শাসকদলকে নিশানা করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে বেরিয়ে আসা নেতাদের সংগঠন ‘আজাদ হিন্দ মঞ্চ’ (Azad Hind Manch) বা ‘আহিম’। সংগঠন সূত্রে খবর, ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় (Kolkata) একটি প্রদর্শনী করা হবে। তবে, তাতে শাসকদলের নেতাদের সম্পত্তি বৃদ্ধির হিসেব থাকবে বলে দাবি আহিমের।

বিজেপির নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। এর নাম দেওয়া হয়েছে ‘পর্দা ফাঁস’। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে। সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কথায়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের সম্পদ বৃদ্ধি প্রচার পাচ্ছে। আর সেটা দেখিয়ে বিজেপি নেতৃত্ব বড় বড় কথা বলছেন। রাজনীতিতে জল ঘোলা করছেন। কিন্তু গেরুয়া শিবিরের নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কে রাখছে?

ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সঙ্গে পরে দেওয়া সম্পত্তির হিসেব মিলিয়ে তথ্য তুলে ধরবে সংগঠন। এতদিন শুধু রাজ্যের শাসকদলের নেতাদের সম্পত্তি নিয়ে রাজনীতি করেছে বিরোধীরা। এবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সত্য প্রকাশ্যে আনতে চাইছে আহিম।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...