Tuesday, June 23, 2026

জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের, ২-০ গোলে হারাল ইন্ডিয়ান এয়ারফোর্সকে

Date:

Share post:

ডুরান্ড কাপে (Durand Cup) জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং-এর( Mohammedan Sporting club)। শনিবার ডুরান্ড কাপের তৃতীয় ম‍্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারাল সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ফলাফল ২-০। মহামেডানের হয়ে গোল দুটি করেন উসমান এনদিয়ায়ে এবং রাহুল পাসওয়ান। এই জয়ের ফলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহামেডান।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে মহামেডান স্পোর্টিং। যার ফলে ম‍্যাচের ৩৩ মিনিটে মহামেডানকে গোল করে এগিয়ে দেন উসমান এনদিয়ায়ে। শেখ ফৈয়াজের শট যায় ফসলু রহমানের কাছে। তাঁর শট থেকে মাথা ছুঁইয়ে গোল করেন এনদিয়ায়ে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় থাকে মহামেডানের। প্রীতমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৭ মিনিটে রাহুলের সামনে ফাঁকা গোল পেয়েও বাইরে মারেন। অবশেষে খেলা শেষের তিন মিনিট আগে এনদিয়ায়ের থেকে পাস পান মার্কোস। তিনি বল বাড়ান রাহুলকে। আর সুযোগ কাজে লাগাতে এতটুকু ব‍্যর্থ হননি তিনি। ম‍্যাচের ৮৭ মিনিটে গোল করে মহামেডানের হয়ে ২-০ করেন তিনি।

আরও পড়ুন:বৃষ্টির জন‍্য ভেস্তে গেল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন, ডার্বি কঠিন ম‍্যাচ, বললেন লাল-হলুদের হেডস‍্যার

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...