Saturday, April 4, 2026

অজানা উৎস থেকে ফুলেফেঁপে উঠছে রাজনৈতিক দলগুলির আয়: শীর্ষে কংগ্রেস, দোসর বিজেপি

Date:

Share post:

২০০৪-০৫ থেকে ২০২০-২০২১ সালের মধ্যে জাতীয় রাজনৈতিক দলগুলি ১৫ হাজার ৭৭ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রাজনৈতিক দলগুলির আয়ের বিশ্লেষণ রিপোর্টে ৷ যেখানে ২০২০-২১ সালের মধ্যে অজানা উৎস থেকে জাতীয় এবং আঞ্চলিক দলগুলির মিলিত আয় ৬৯০ কোটি ৬৭ লক্ষ টাকা। এই তালিকায় নাম উঠে এসেছে কংগ্রেস, বিজেপি, সিপিএম, আপের মতো রাজনৈতিক দলগুলির।

তবে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আশ্চর্যজনক ভাবে বেশি অর্থ সংগ্রহের তালিকায় সবার উপরে নাম উঠে আসছে কংগ্রেসের। আয়কর রিটার্ন ও নির্বাচন কমিশনে দাখিল করা ডোনেশনের ভিত্তিতে যে সমীক্ষা করা হয়েছে, তাতে দেখা গিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির প্রায় ১৭৯ কোটি টাকার কোনও হিসাব নেই। অজানা সূত্র থেকে মোট আয়ে কংগ্রেসের ঘরেই ঢুকেছে ৪১.৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে বিজেপি। এই খাতে তাদের আয়ের পরিমাণ প্রায় ১০১ কোটি টাকা। যা অন্যান্য দলের সম্মিলিত ভাগের প্রায় ২৩.৫৫ শতাংশ। এছাড়াও অজানা সূত্র থেকে আয়ের তালিকায় নাম রয়েছে আপ, সিপিএম, সিপিআই, বহুজন সমাজ পার্টি (BSP), ন্যশানাল পিপলস পার্টির (NPP)।

পাশাপাশি সন্দেহজনক আয়ের উৎসের তালিকায় শুধু জাতীয় রাজনৈতিক দলই নয় ২৭টি আঞ্চলিক দলকেও রাখা হয়েছে। তাদের মধ্যে এআইএডিএমকে (AIDMK), এজিপি (Asom Gana Parishad), ফরওয়ার্ড ব্লক (Forward Block), মিম (All India Majlis e Ittehadul Muslimeen), এআইইউডিএফ (All India Democratic Font), বিজেডি (BJD), সিপিআইএমএল (CPIML), ডিএমডিকে (DMDK), ডিএমকে (DMK), জিএফপি (GFP), জেডিএস (JDS), জেডিইউ (JDU), জেএমএম (JMM), কেসিএম (KCM), এমএনএস (MNS), এনডিপিপি (NDPP), এনপিএফ (NPF), পিএমকে (PMK), আরএলডি (RLD), এসএডি (SAD), শিবসেনা (ShivSena), এসকেএম (SKM), টিডিপি (TDP), টিআরএস (TRS) ও ওয়াইএসআর (YSR)-এর মতো দলগুলির নামও উঠে এসেছে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...