Saturday, April 4, 2026

কলকাতার পুলিশ কমিশনারকে ফোনের পর উদ্ধার দিল্লির ব্যবসায়ী, গ্রেফতার ২

Date:

Share post:

কলকাতা থেকে দিল্লির (Delhi) এক ব্যবসায়ীকে (Businessman) অপহরণের (Kidnapping) ঘটনায় তোলপাড় শহর। সম্প্রতি ইডেন গার্ডেন্স (Eden Gardens) এলাকা থেকে অপহরণ করে তাঁকে মাদুরদহে (Madurdaha) আটকে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এরপর অপহরণকারীদের ডেরা থেকেই কোনওভাবে তিনি কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) ফোন নম্বর জোগাড় করে ফোন করেন এবং তাঁকে উদ্ধারের জন্য কাকুতি-মিনতি করেন দিল্লির ওই ব্যবসায়ী। এরপরই তাঁর ফোনের টাওয়ার লোকেশন (Tower Location) ট্র্যাক (Tracking) করে ব্যবসায়ীকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police Station)। এদিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার কারণে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও (Arrest) করেছে পুলিশ। বাকি পলাতকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি (Search Operation)।

পুলিশ সূত্রে আরও খবর, দিল্লির পাইপ লাইন ব্যবসায়ী অশোক থাপা (Ashok Thapa) ১৫দিন আগে ব্যবসার কাজে কলকাতায় এসেছিলেন। কলকাতার এক ব্যবসায়ী কুন্তল গুছাইতের সঙ্গে নিউটাউনে তাঁর ব্যবসায়িক কাজ ছিল। এরপরই দুজনের মধ্যে সমস্যা বাঁধে। তারপরই তিনি দিল্লি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু দিন সাতেক আগে ইডেন গার্ডেন্স এলাকা থেকে অশোককে অপহরণ করা হয় বলে অভিযোগ। প্রথম দু’দিন তাঁকে হোটেলে রাখা হয়েছিল। পরে চারদিন ধরে আনন্দপুর থানা এলাকার মাদুরদহের একটি পরিত্যক্ত গুদামে (Abandoned Godown) আটকে রাখা হয় ব্যবসায়ী অশোককে।

তবে শনিবার কোনওরকমে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নম্বর জোগাড় করে উদ্ধারের আর্জি জানালে রবিবার সকালে লোকেশন ট্রাক করে তাঁকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। ইতিমধ্যে ব্যবসায়ী কুন্তল গুছাইতের পাশাপাশি তার তিন সহযোগী আলি, শাহনাজ এবং শম্ভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:Corona Update: কমছে করোনা, নিম্নমুখী সংক্রমণ গ্রাফে খুশি স্বাস্থ্য মন্ত্রক

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...