Wednesday, June 24, 2026

বিজেপি নেত্রী ফোগাটের মৃত্যুতে গ্রেফতার আরও ১ মাদক পাচারকারী

Date:

Share post:

হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগাটের আচমকা মৃত্যুতে প্রশ্ন দানা বেঁধেছিল পরিবারের।দায়ের হয়েছিল অভিযোগ। কিন্তু তদন্ত যতই এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। রবিবার নেত্রীর মৃত্যুতে আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাঁর বিরুদ্ধে খুন এবং মাদক রাখার অভিযোগ দায়ের করে পুলিশ।

আরও পড়ুন:দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

রবিবার গোয়া পুলিশ জানিয়েছে, বিজেপি নেত্রীর মৃত্যুতে আরও এক জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুন এবং মাদক রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। সোনালিকে জোর করে মাদক সেবন করিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল। এই আবহে প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, জোর করে সোনালিকে পানীয় খাওয়ানো হচ্ছে। তাতেই মাদক মেশানো ছিল বলে অনুমান পুলিশের। রবিবার যে মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে, সেই সোনালির সহকারীকে মাদক বিক্রি করেছিল বলে জানা যাচ্ছে।

যে রেস্তরাঁতে সোনালি পার্টি করছিলেন তার মালিক এডউইন জোসেফ নুনেজ এবং এক মাদক পাচারকারী দত্তপ্রসাদ গাঁওকরকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই পঞ্চম ব্যক্তির খোঁজ পায় পুলিশ। এর আগে সোনালির দুই সহযোগীকে গ্রেফতার করে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...