Saturday, April 4, 2026

দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

আজ ২৮ অগাস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এইদিনটিতে শুভেচ্ছা জানিয়ে সকালেই ছাত্র সমাজকে দেশের জন্য কখনও হাল না  ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে ট্যুইট করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়।

আরও পড়ুন:আতঙ্ক কাটছে না বাগদার গণধ*র্ষিতা মহিলার শিশু সন্তানের

এদিন সকালে তৃণমূল সুপ্রিমো ট্যুইটে  ছাত্র সমাজকে এগিয়ে চলার বার্তা দিয়ে লেখেন, ‘আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান।’

অন্যদিকে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ট্যুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র পরিষদের সব সদস্যকে শুভেচ্ছা জানাই। গণতন্ত্রের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখার জন্য আপনাদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদা প্রশংসিত হবে। ভবিষ্যত আপনার – উজ্জ্বল থাকুন, সমৃদ্ধ থাকুন!”

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যদিও এবছর দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে আগামিকাল অর্থাৎ ২৯ অগাস্ট।কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিচ্ছে। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, আজ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...