Sunday, April 5, 2026

ডার্বির রং সবুজ মেরুন, মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান

Date:

Share post:

ডার্বির রং সবুজ মেরুন। মরশুমের প্রথম ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। লাল-হলুদের ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলে ডুরান্ড কাপে লাল-হলুদকে ১-০ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। ম‍্যাচে এদিন চার বিদেশি নিয়ে দল সাজান লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। প্রথম একাদশে ইভান গঞ্জালেজ, ইলিআন্দ্রো দস স‍্যান্টোস, লিমা এবং চারলামবোস কিরিয়াকউ রেখে দল সাজান লাল-হলুদের হেডস‍্যার। সামনে ইলিয়ান্দ্রোকে রেখে দল সাজান স্টিফেন। অপরদিকে এটিকে মোহনবাগানের দলে চার বিদেশি ছিলেন ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ এবং হুগো বৌমোস। প্রথমার্ধে দেখা গেল এটিকে মোহনবাগানের একপেশে আক্রমণের লড়াই বনাম ইমামি ইস্টবেঙ্গলের গোল বাঁচানোর খেলা। একের পর এক আক্রমন করতে থাকে লিস্টোন কোলাসো, হুগো বৌমোসরা। কিন্ত লাল-হলুদের হার না মানা ডিফেন্স কিরিয়াকউ, গঞ্জালেজরা যেন দূর্গের মতন দাঁড়িয়ে থাকে। তবে প্রথমার্ধের শেষ লগ্নে ইমামি ইস্টবেঙ্গলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের চেপে ধরে ইমামি ইস্টবেঙ্গল। ওলিভেরেইয়া, হিমাংশু ঝাংরাকে মাঠে নামান স্টিফেন। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে লাল-হলুদ ব্রিগেড। দুই ফুটবলার মাঠে আসায় আক্রমণ ভাগ সচল হয়ে যায় ইমামি ইস্টবেঙ্গলের। তবে দ্বিতীয়ার্ধের গোলের দরজা খুলতে পারল না স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। যার ফলে ম‍্যাচের ফলাফল থাকল ১-০।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল প্রসন্নর? উত্তর খুঁজছে সিবিআই

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...