Friday, June 26, 2026

নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল প্রসন্নর? উত্তর খুঁজছে সিবিআই

Date:

Share post:

SSC নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়কে ২ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর থেকেই শুরু হয়েছে প্রসন্নকে জিজ্ঞাসাবাদ। তিনিও নিয়োগ সংক্রান্ত বেনিয়মের মধ্যস্থতাকারী হিসেবেইও কাজ করতেন বলে দাবি সিবিআই-এর। কার নির্দেশে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করার সুপারিশ করেছিলেন প্রসন্ন রায়, সেসব বিষয়ে উত্তর খুঁজছে সিবিআই।

আরও পড়ুন:জামিনে মুক্ত অভিযুক্তরা, কৃত্রিম হাত পেলেও আতঙ্কিত রেণু

রবিবার প্রসন্নকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এদিন সিবিআই একাধিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। নিয়োগ দুর্নীতিতে আর কারা জড়িত ছিলেন সেসব বিষয়ে জেরা করে সিবিআই। প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তাই তিনি শান্তিপ্রসাদ সিনহার আস্থা অর্জন করেছিলেন। তবে তাঁর কী ভূমিকা ছিল, তার এখনও সদুত্তর পায়নি সিবিআই। তাই নিয়োগ দুর্নীতিতে প্রসন্নের কী ভূমিকা ছিল?বেআইনি নিয়োগে সুপারিশ করা প্রার্থীদের কে নিয়োগ করাছিল? বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল নাকি অন্য কেউ এই এই নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন, সেসবেরই উত্তর খুঁজছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, প্রসন্ন রায়ের কর্মচারী প্রদীপ সিং ওরফে ছোট্টু।প্রসন্নর ‘আইডিয়াল কার রেন্টাল’ সংস্থায় কম্পিউটারের কাজ করত প্রদীপ।’আইডিয়াল কার রেন্টাল’ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গাড়ি ভাড়া দেয়।পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরে যখন গাড়ি ভাড়ার প্রয়োজন হতো, তখন এই ট্রাভেল সংস্থা থেকে গাড়ি ভাড়া করত। সেই সুবাদে প্রদীপ স্কুল সার্ভিস কমিশনের অফিসে অনায়াসে যাতায়াত  করত।বেশিরভাগ সময় শান্তিপ্রসাদ সিনহা ,প্রদীপকে ফোন করে গাড়ি ভাড়া করত। যার জন্যই শান্তিপ্রসাদ সিনহার ফোন বুকে প্রদীপের নাম ছোট্টু ছিল। অভিযোগ প্রদীপ সিং অকৃতকার্য চাকরি পরীক্ষার্থীদের তালিকা বানাত।এছাড়াও প্রসন্ন রায় ২০১২ এর পর থেকেই হোটেল ব্যবসায় রমরমা হয়।

সিবিআই আলিপুর আদালতে দাবি করে, এই প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। প্রসন্নকে CBI নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। দু তরফের সম্পূর্ণ সাওয়াল জবাব শোনার পর আলিপুর আদালত,তার দু দিনের সিবিআই হেফাজত দেয়। প্রদীপকে আবার ২৯ অগাস্ট আলিপুর সিবিআই কোর্টে তোলার নির্দেশ দিয়েছে আলিপুর চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রান্তিক ভট্টাচার্য।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...