Friday, June 26, 2026

জামিনে মুক্ত অভিযুক্তরা, কৃত্রিম হাত পেলেও আতঙ্কিত রেণু

Date:

Share post:

ইতিমধ্যে তাঁর স্বাভাবিক জীবনযাপনের জন্য কৃত্রিম হাতের (Prosthetic Hand) ব্যবস্থা করেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ (East Burdwan District Council)। পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে রেণুর কৃত্রিম হাত লাগানো হবে বলে ঘোষণা করেছেন সভাধিপতি শম্পা ধাড়া (Shampa Dhara)। তবে অন্য এক দুশ্চিন্তা (Tension) মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রেণু খাতুনের (Renu Khatun)। রেণুর হাত কাটার ঘটনায় সম্প্রতি অভিযুক্ত ৩ জনকে জামিন (Bail) দেওয়া হয়েছে। আর জামিন পেয়েই তারা আবার হামলা চালাতে পারে, সেই চিন্তায় ফের আতঙ্কিত হয়ে পড়েছেন রেণু।

আরও পড়ুন- শীতকালেই পোষ্যের হাট দক্ষিণ কলকাতায়: মন্ত্রী অরূপের প্রস্তাবে রাজি ব্যবসায়ী সমিতি

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গৃহবধূ রেণু খাতুনের ডান হাতের কব্জি স্বামী কেটে নেওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (Burdwan Medical College and Hospital) রোগী কল্যাণ সমিতির (Patient Welfare Association) চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথের (Swapan Debnath) উপস্থিতিতে কৃত্রিম হাত লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই জেলা সভাধিপতি শম্পা জানিয়ে দেন, জেলা পরিষদই সব খরচ বহন করবে।

নার্সিংয়ে (Nursing) চাকরি করতে না দিয়ে বেঁকে বসে রেণুর স্বামী শেখ সরিফুল। রেণুর উপর চলতে থাকে মানসিক ও শারীরিক অত্যাচার (Torture)। তবে তাতেও দমে যাননি কেতুগ্রামের গৃহবধূ। একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এরপর চলতি বছরের ৪ জুন রেণুর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রাজ্য জুড়ে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে নার্সিং কলেজের চাকরিতে যোগ দেন রেণু।

তবে পূর্ব বর্ধমানের রোগী কল্যাণ সমিতি ও জেলা পরিষদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেণু। তিনি বলেন, “সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এমন মহান উদ্যোগে আমার আগামীদিনে কাজ করতে অনেক সুবিধা হবে”। তবে রেণুর কব্জি কাটা কাণ্ডে ধৃত ভাড়াটে দুষ্কৃতী সহ তিনজনের জামিন মঞ্জুর করে কাটোয়া মহকুমা আদালতের (Katwa Sub Divisional Court) অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার সূত্রধর। এই খবর কানে আসার পরই রেণু জানিয়েছেন, “যদি অভিযুক্তদের আটকে রেখে যাতে বিচারের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হবে। ওরা ছাড়া পেয়ে যাওয়ায় আমার রীতিমতো ভয় হচ্ছে। আমার উপর আবার হামলা করা হতে পারে”।

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...